• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর কিছু নাই?

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » আর কিছু নাই?

এ ঘটনাটা আব্বুর বলা। আব্বুর পাশের বাসায় নাকি লজিং মাস্টারকে দাওয়াত করে আনা হয়েছিল। তিনি একটু স্টাইল করে কথা বলতেন। দাওয়াতে খাবার মেনু ছিল অনেক। মাস্টারকে প্রথমে কচু দেওয়া হলো। মাস্টার কচু দিয়ে ভাত খেয়ে বললেন, ‘আর কুছু নাই’ (আর কিছু নাই), কিন্তু মাস্টারের কথা শুনে সবাই মনে করল, মাস্টার আরও কচু চাইছেন। এভাবে কচু দিতে দিতে একসময় কচু শেষ হয়ে গেল। মাস্টার বলছেন, আর কুছু নাই? তখন সেই বাড়ির বড় ছেলে এসে মাস্টারকে বলল, ‘স্যার, আপনার জন্য মোরগ, ডিম, গরু, এত কিছু করলাম, আর আপনে কচুতে কী সোয়াদ (স্বাদ) পাইলেন, অন্য কিছু মুখেই দিতে চাইতাছেন না?’ বলে ছেলেটি কাঁদো কাঁদো হয়ে পড়ল। আর মাস্টারও ছেলেটির কথা শুনে নির্বাক হয়ে গেলেন।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:চিঠি
Next Post:দৌড়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑