• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাল! তাল!

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » তাল! তাল!

ঘটনাটা আমার দুই বড় ভাইয়ার। তারা তখন স্কুলপড়ুয়া। খেলার মাঠে তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল সিয়াম ও সানির। সাধারণ নিয়মেই ভাইয়ারা প্ল্যান করলেন সিয়াম-সানিকে শায়েস্তা করার। তখন ছিল ভাদ্র মাস। সানি-সিয়ামের ঘরের পাশেই ছিল একটা ডোবা, আর ডোবার পাড়েই ছিল একটি তালগাছ। সানি-সিয়াম গাছটি কড়া পাহারায় রাখত। কারণ প্রায়ই পাতায় শব্দ তুলে ঝুপঝাপ শব্দে তাল পড়ত ডোবার পানিতে। একদিন সন্ধ্যা। সিয়াম-সানি পড়ছে। প্ল্যান অনুযায়ী ভাইয়ারা একটা ছোট ঢিল ছুড়লেন তালপাতায়। সিয়াম-সানির কান খাড়া হয়ে গেল, ভাবল, বুঝি তাল পড়বে। ওদিকে ভাইয়ারাও পাতা নড়ানোর একটু পরই ভারী দুইখান ইট ফেললেন ডোবায়। আর যায় কোথায়। সিয়াম-সানি তীরবেগে ছুটে এল ডোবার পাড়ে। আর তাল তুলতে নির্দ্বিধায় ঝাঁপ দিল ডোবায়। আড়ালে লুকিয়ে থাকা আমার দুই ভাইয়াও ঝাঁপিয়ে পড়লেন ডোবায়। আর সিয়াম-সানির মাথা জাপটে ধরে হাসতে হাসতে চেঁচাতে লাগলেন, ‘তাল! তাল!’

ফাল্গুনী
কাজীপাড়া, মিরপুর, ঢাকা।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ভালোবাসার দিন
Next Post:সাধিলেই খাইব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑