• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অর্থরস – জুলাই ১২, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » অর্থরস – জুলাই ১২, ২০১০

শেয়ারবাজারে কারা যায়?
: দুই ধরনের লোক যায়। যাদের অভিজ্ঞতা আছে আর যাদের টাকা আছে। তবে দিনের শুরুতে তারা শেয়ারবাজারে গেলেও দিন শেষে তারা পরস্পর তাদের এই সম্পদ বিনিময় করে বাড়ি ফেরে।
শেয়ারবাজারের দালালেরা নাকি পরলোকে যাওয়ার পর স্বর্গবাসী হবে!
: হবেই তো। জীবিত অবস্থায় সে যতক্ষণ কাজে তৎপর থাকত, ততক্ষণ তাদের যারা গ্রাহক, তারা স্রষ্টার নাম জপত। চিন্তা করে দেখো, এভাবে তাদের জন্য প্রতিদিন কত লোক স্রষ্টাকে ডেকেছে।
শেয়ারবাজারে টাকা খাটিয়ে লাখপতি হওয়া খুবই সহজ।
:তাই নাকি?
: হ্যাঁ। তবে আগে একটা শর্ত পূরণ করতে হবে।
: সেটা কী?
:আগে কোটিপতি হতে হবে।
: মানে?
: মানে সহজ। কোটি টাকা নিয়ে শেয়ারবাজারে যাও। তারপর তা লাখ টাকা করে নিয়ে আসো।

আসজাদুল কিবরিয়া
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১২, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:রাতকানা
Next Post:ওরাও তা-ই বলাবলি করছিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑