• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাথায় কত প্রশ্ন আসে – জুলাই ১২, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » মাথায় কত প্রশ্ন আসে – জুলাই ১২, ২০১০

ড্রাগস আমদানি নিষিদ্ধ কেন?
: অভ্যন্তরীণ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার জন্য।

স্ত্রীর দিকে একেবারেই নজর না দিয়ে স্বামী যদি সারাক্ষণ টিভিতে ফুটবল দেখতে থাকে, সে ক্ষেত্রে স্বামীর মনোযোগ আকর্ষণের জন্য স্ত্রীর কী করা উচিত?
: স্বামীর প্রিয় দলের জার্সি পরে তার সামনে ঘোরাঘুরি করলে ফল হতে পারে।

মানুষ কি অ্যাপেনডিক্স ছাড়া বাঁচতে পারে?
: পারে, কিন্তু ডাক্তাররা পারে না।

মেয়েরা রহস্য উপন্যাস কম লেখে কেন?
: বইয়ের শেষ পর্যন্ত রহস্য চেপে রাখতে পারে না বলে।

প্রৌঢ়ত্বের সবচেয়ে বড় সমস্যা কী?
: তখন চাইলেও তরুণ বয়সের ভুলগুলো করার ক্ষমতা থাকে না।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১২, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বলাবলি – জাউর বলকোয়াদজে
Next Post:কম্প্-হিউমার – জুলাই ১২, ২০১০

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑