• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একে কখন লাল কার্ড দিল

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » একে কখন লাল কার্ড দিল

প্রেমিকার বাড়িতে বসে নতুন কেনা থ্রিডি টিভিতে ফুটবল ম্যাচ দেখছিল ফুটবল-ভক্ত রাসেল। হঠাৎ টের পেল, তার হবু শ্বশুর বাড়িতে এসে হাজির। তাও আসছে একেবারে ড্রইংরুমের দিকেই। জান বাঁচাতে আর কোথাও পালানোর জায়গা না পেয়ে রাসেল শেষে টিভির পেছনেই ঠাঁই করে নিল। এদিকে প্রেমিকার বাবাও এসে বসল টিভির সামনে খেলা দেখতে, নড়াচড়ার নাম নেই। রাসেল দেখল, এখানে বসে থাকলে ম্যাচটা আর দেখা হবে না। তাই আর সহ্য করতে না পেরে সে টিভির পেছন দিক থেকে বের হয়েই এল। তাকে দেখে হবু শ্বশুর তো ভীষণ অবাক। বলল, ‘আরে! একে কখন লাল কার্ড দিল রেফারি? দেখলাম না তো!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য খেলোয়াড়
Next Post:অর্থনীতির ভাষা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑