• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরপারে ফুটবল খেলা হয়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » পরপারে ফুটবল খেলা হয়

দুই চরম ফুটবল ভক্ত বন্ধু প্রতিজ্ঞা করল, তাদের ভেতর যে-ই আগে মারা যাক না কেন যেভাবেই হোক, দুনিয়ায় ফেরত এসে জানাবে যে পরপারে ফুটবল ম্যাচ হয় কি হয় না। একদিন হঠাৎ করে তাদের একজন মরে গেল। মৃত বন্ধুকে কবর দিয়ে এসে রাতের বেলা জীবিত বন্ধু অপেক্ষা করতে থাকে, কখন খবর আসবে বন্ধুর কাছ থেকে। এমন সময় ঘর ভরে গেল কুয়াশায়। জীবিত বন্ধুটি দেখতে পেল, কুয়াশার মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে মৃত বন্ধুর ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিকে দেখেই সে ভীষণ কৌতূহলে জিজ্ঞেস করল, ‘কি রে, কী খবর?’
ছায়ামূর্তি বলল, ‘তোর জন্য দুটো খবর আছে। একটা ভালো, একটা খারাপ!’ ‘কী খবর, তাড়াতাড়ি বল!’
‘পরপারে ফুটবল খেলা হয়।’
‘বাহ্! সে তো খুবই ভালো খবর! আর খারাপ খবরটা কী?’
‘কালকের ম্যাচে তুই রেফারি!’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:রেফারিরা কোথায়
Next Post:রেফারি কোন দলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑