• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাঙা পায়ে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » নাঙা পায়ে

বিশ্বকাপে থিকথিকে কাদাযুক্ত মাঠ, এটা এখন কল্পনাই করা যায় না। তবে আগে তো এমন রাজার হাল ছিল না। বৃষ্টির কারণে প্রায়ই বেহাল দশা হতো মাঠের। এমনই প্যাচপ্যাচে কাদাযুক্ত মাঠে খেলা হয়ছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে ব্রাজিল-পোল্যান্ড ম্যাচটি। মাঠে নামার আগে ব্রাজিলের স্ট্রাইকার লিওনিদাসের চোখ চকচক করে উঠেছিল কাদা দেখে। এমন কাদাযুক্ত মাঠে খালি পায়ে ফুটবল খেলেই তো বেড়ে উঠেছেন। তাই খুলে ফেলেছিলেন বুট জোড়া। কিন্তু বাদ সাধলেন রেফারি। নিয়ম নেই! কী আর করা, মন খারাপ করেই বুট পরে মাঠে নামলেন লিওনিদাস। করলেন তিন গোল। খালি পায়ে খেলতে না দেওয়া লিওনিদাসকে না জানি আরও কয় গন্ডা গোল থেকে বঞ্চিত করলেন রেফারি আইভান একলিন্ড। এই ‘খালি পায়ে খেলার নিয়ম না থাকা’র কারণে আজ ফিফাও হাপিত্যেশ করছে। ১৯৫০ বিশ্বকাপে খালি পায়ে খেলার অনুমতি দেয়নি বলে ভারত ওই বিশ্বকাপেই খেলেনি। কে জানে, সেখানেই ভারতের ফুটবল সম্ভাবনার মৃত্যু কিনা! ক্রিকেট-উন্মাদ সোয়া শ কোটি মানুষের বিশাল বাজারে ঢুকতে একের পর এক চেষ্টা করে যে ব্যর্থ হচ্ছে ফিফা!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:খেলোয়াড়গণ কহেন
Next Post:জেতো, নয় মরো!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑