• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুটবলের ভক্ত

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ফুটবলের ভক্ত

গ্যালারিতে বসে জমজমাট ফুটবল ম্যাচ দেখছেন এক বুড়ো। তাঁর পাশের সিটটা খালি।
তাই দেখে কৌতূহল নিয়ে পেছনের সারির একজন প্রশ্ন করেন সেই বুড়োকে, ‘কী ব্যাপার, পাশে খালি সিট নিয়ে বসে আছেন যে? কারও আসার কথা নাকি?’
বুড়ো ভদ্রলোক বললেন, ‘না, কারও আসার কথা নেই। আসলে আমি আর আমার স্ত্রী দুজনই ফুটবলের দারুণ ভক্ত। দুজন একসাথে বসে খেলা দেখি সব সময়। তাই একসাথে দুটো টিকিট কাটার অভ্যাস বহুদিনের। ও মারা গেছে ঠিকই, কিন্তু আমার একসাথে দুটো টিকিট কাটার অভ্যাস যায়নি।’
‘ও…তা বাড়তি টিকিটটা বন্ধুবান্ধব কাউকে দিয়ে দিলেই পারতেন। সিটটা নষ্ট হতো না।’
বুড়ো ভদ্রলোক লম্বা একটা শ্বাস ফেলে বললেন, ‘দিতাম। কিন্তু আমার বন্ধুবান্ধব সবাই গেছে গোরস্তানে, আমার বউকে কবর দিতে।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:খেয়াল
Next Post:পতাকা—দ্য ফ্ল্যাগ – আদনান মুকিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑