• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলা তো পরিত্যক্ত

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » খেলা তো পরিত্যক্ত

সেদিন খেলার মাঠে যেমন ঘন কুয়াশা, তেমনি ঝুম বৃষ্টি আর ঠান্ডা বাতাস। দুই হাত দূরের জিনিসও দেখা যায় না। এরই মধ্যে হিহি করে কাঁপতে কাঁপতে খেলা দেখছে দুই ইংরেজ ফুটবল-পাগল দর্শক।
খানিক পর আর সহ্য করতে না পেরে বিরক্তি প্রকাশ করল একজন, ‘নাহ্, খেলাটা বড্ড একঘেয়ে লাগছে হে। গিয়ে এক কাপ কফি খেয়ে আসি। ’
‘দাঁড়াও, আরেকটু বসেই দেখি না। খেলাটা তো জমতেও পারে শেষে।’ বিশাল এক হাই তুলে বলল পাশের দর্শক।
এই সময় কোথা থেকে এক পুলিশ এসে হাজির। এসেই ক্যাঁক করে উঠল, ‘আরে, গ্যালারিতে বসে কী করছেন আপনারা। খেলা তো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় দুই ঘণ্টা হলো।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:লক্ষিতা
Next Post:খেলা শেষ হতে এখনো বাকি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑