• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদায়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » বিদায়

তখন ভিয়েতনাম যুদ্ধ চলছিল। আমেরিকার প্রেসিডেন্ট লিনডন জনসন সিদ্ধান্ত নিলেন, যে সেনাদলটি ভিয়েতনাম যাচ্ছে তাদের তিনি স্বয়ং বিদায় জানাবেন। ঘটনাচক্রে সেনাদলটি তাদের বিদায়ী অনুষ্ঠানে আকণ্ঠ মদ্য পান করায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার মতো অবস্থায় ছিল না। অফিসাররা পরামর্শ করে ঠিক করলেন, সেদিন যে সেনাদলটি ভিয়েতনাম থেকে ফিরে এসেছে তাদের সঙ্গেই বিদায়ী দল হিসেবে প্রেসিডেন্টের সাক্ষাৎ করিয়ে দেবেন। সেনাদলের সঙ্গে দেখা করে প্রেসিডেন্ট এতই মুগ্ধ হলেন যে তিনি ঘোষণা করলেন, সেনাদলের বিমান উড্ডয়ন না করা পর্যন্ত তিনি তাদের সঙ্গে থাকবেন। কথা শুনে অফিসারদের তো মাথায় হাত। কী আর করা! বাধ্য হয়ে সদ্য ফিরে আসা সেনাদলকেই ফের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:অর্থমন্ত্রী – একটা চিরকুট আর তিনটা খাম
Next Post:ভ্রামক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑