• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাৎক্ষণিক সরস মন্তব্য

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » তাৎক্ষণিক সরস মন্তব্য

 থ্রি ম্যান ইন এ বোট-এর লেখক জেরম কে জেরম তর্ক করে বলেছিলেন: ‘সব সময় সত্য বলাটাই হলো মানুষের নীতি, তা না হলে আপনি অবশ্যই একজন অসাধারণ মিথ্যুক।’

 আমেরিকার রম্য লেখক মার্ক টোয়েন নৈতিক চিন্তা থেকে বলেছিলেন: ‘সব সময়ই সঠিক কাজটি করুন। এটা কিছু মানুষকে খুশি করবে এবং বাকি সবাইকে বিস্মিত করবে।’

 অস্ট্রীয় ঔপন্যাসিক রবার্ট মুশিল আধুনিক বিশ্ব এবং এর সমস্যা নিয়ে বলতে গিয়ে মন্তব্য করেন: ‘প্রগতি অবশ্যই চমৎকার, যদি সেটা থামতে জানে।’

 ঔপন্যাসিক স্কট ফিটজজেরাল্ড এবং আর্নেস্ট হেমিংওয়ের মধ্যে কথা হচ্ছিল পয়সাওয়ালা মানুষের বিষয়ে। পয়সাওয়ালাদের ধনসম্পদের চকমকি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল ফিটজেরাল্ডের।
ফিটজেরাল্ড: ‘বড়লোকেরা আমাদের থেকে একেবারে আলাদা।’
আর্নেস্ট হেমিংওয়ে: ‘হ্যাঁ, তাদের বেশি বেশি টাকাকড়ি আছে, তাই।’

 আমেরিকার সাংবাদিক আর্থ উইলসন: ‘যেকোনো অসফল মানুষকে জিজ্ঞেস করলেই বলবে, সাফল্য একটি ভাগ্যের ব্যাপার।’

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:রুশ রস – জুন ০৭, ২০১০
Next Post:বিখ্যাত শেষউক্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑