• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রশংসা শুনে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » প্রশংসা শুনে

তিন ব্যক্তি এভারেস্টে উঠছেন। তাঁরা তিনজনই একটি দড়ি ধরে উঠছেন। সামনের লোকটি খুব দ্রুত ওঠায় নিচের দুজন তাঁর পা আটকে ধরে আছেন। কিছুতেই পা ছাড়াতে পারছেন না প্রথমজন। এবার রেগে গিয়ে প্রথমজন বললেন, ‘কী হয়েছে ভাই? পা ছাড়ুন।’ নিচের দুজন বললেন, ‘ভাই, আমাদের ছেড়ে যাচ্ছেন কেন? আসুন একসঙ্গে যাই। না হলে কিন্তু আপনার পা টেনে ধরে নিচে ফেলে দেব।’ এ কথা শুনে প্রথমজন আর কী করেন। তিনি ভাবতে থাকলেন, কী করে এ দুজনকে জব্দ করা যায়। তারপর প্রথমজন আচমকা নিচের দুজনের প্রশংসা করা শুরু করলেন। প্রশংসা শুনে নিচের দুজন যাকে বলে আহলাদে আটখানা। খুশিতে তারা দুজন সব ভুলে দড়ি ছেড়ে দিয়ে হাততালি দেওয়া শুরু করলেন। আর দড়ি ছেড়ে দিতেই দুজন—ধপাস। এভারেস্টে ওঠার রাস্তা থেকে একদম তলায়।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ফেলে দেওয়ার মতো কিছু
Next Post:বিদেশি নিশান উড়ছে ওই বাংলার ঘরে ঘরে…

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑