• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভারতে থেরাকুয়া মাত্র একজন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ভারতে থেরাকুয়া মাত্র একজন

তবলাবাদনের প্রবাদপুরুষ আমেদজান থেরাকুয়া দিল্লির বেতারকেন্দ্রে গিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর রেভিন্যু স্ট্যাম্প বসিয়ে রসিদে সই করে চেক নেওয়ার কথা। কিন্তু থেরাকুয়া লেখাপড়া জানতেন না।সই করতে অপারগ। অফিসঘরের সবাই তাঁর সই করতে না জানা নিয়ে ঠাট্টা করলেন। থেরাকুয়া সেদিকে ভ্রুক্ষেপ করলেন না।
বেতারকেন্দ্রের কর্মীরা বললেন, ‘আপনি সই করতে পারেন না? আঙুলের ছাপ দিচ্ছেন যে!’ থেরাকুয়া প্রশ্ন করলেন, আপনারা কত দূর পড়াশোনা করেছেন? এক কর্মকর্তা সগর্বেবললেন, ‘আমি এমএ পাস।’ থেরাকুয়া বললেন, সারা ভারতে এমএ পাস কতজন আছেন? সঠিক জানা না থাকায় অফিসারটি জবাব দিতে পারলেন না।
ভদ্রলোক আমতা আমতা করে বললেন, প্রচুর। থেরাকুয়া বললেন, কিন্তু ভারতে থেরাকুয়া মাত্র একজন—থেরাকুয়া একহি হ্যায়!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:দ্বিতীয় নোটিশ
Next Post:দোকানে কি কাঁঠাল পাওয়া যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑