• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিজ্ঞাপন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » বিজ্ঞাপন

জেলারকে ঘুষ দিয়ে এক ভদ্রলোক এক ফাঁসির আসামির সঙ্গে সাক্ষাৎ করলেন। ভদ্রলোক এবং আসামির মধ্যে অনেকক্ষণ ধরে নিচুস্বরে আলাপ হল। শেষে আসামিটি বলল, মনে রাখবেন, আমার ছেলেকে এ জন্য এক লাখ টাকা দিতে হবে। ভদ্রলোক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন।
ফাঁসির দিন লোকে লোকারণ্য। ফাঁসিতে ঝোলাবার পূর্বে আসামিকে তার কোনো বক্তব্য থাকলে বলতে বলা হয়। আসামি বিপুল জনতার দিকে তাকিয়ে বলল, পৃথিবী ছেড়ে যাবার আগে আমি একটি কথাই বলতে চাই, জীবন বড় অনিশ্চিত। কিন্তু একটি বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন- তা হল এই কোলন কোম্পানির সাবান পৃথিবীর সেরা সাবান।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বাছবিচার
Next Post:রিভলবারের সামনে মেয়ে-মানুষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑