• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোস্তের তো ডায়াবেটিস নেই

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিদেশী জোকস » দোস্তের তো ডায়াবেটিস নেই

প্রাণের দোস্ত থাকে সেই সুদূর ইংল্যান্ডে। কেপটাউনে বসে তাঁর কথা মনে করে সপ্তাহে এক দিন রেস্তোরাঁয় মিষ্টি খেতে আসেন বুড়ো মাইকেল। দুই প্লেট মিষ্টি নিয়ে টেবিলে বসেন তিনি। তারপর এক পাশে বসে টপাটপ কয়েকটা মিষ্টি খেয়েদেয়ে খানিক পরে চলে যান আরেক পাশে, সেখানেও খানিকটা গিলে ফের চলে আসেন নিজের জায়গায়।
বুড়োর এমন কাজ-কারবার দেখে রেস্তোরাঁর লোকজন তো ভারি অবাক, ‘দুই প্লেট মিষ্টি গিলবে তো একপাশে বসেই গিলো না কেন? এপাশ-ওপাশ করার কী দরকার!’
বুড়ো মাইকেল একটা মিষ্টি গলাধঃকরণ করে বললেন, ‘আমার দোস্ত তো কাছে নেই, তাই ওর হয়ে ওপাশের মিষ্টিগুলোও আমিই খেয়ে নিই!’
এমন করেই চলছিল দিন। হঠাৎ একদিন নিয়মের ব্যতিক্রম, টেবিলের এক পাশে এক প্লেট মিষ্টি নিয়ে বসলেন মাইকেল। ‘ঘটনা কী?’ জানতে চাইল লোকেরা।
‘ঘটনা আর কিছুই না। গতকালই ডায়াবেটিস ধরা পড়েছে আমার। ডাক্তারের কড়া নিষেধ—মিষ্টি থেকে এক শ হাত দূরে থাকবেন। কিন্তু আমার দোস্তের তো ডায়াবেটিস নেই। তাই নিয়মানুযায়ী ওর হয়েই এক প্লেট মিষ্টি খেয়ে নিচ্ছি আরকি!’ বুড়ো মাইকেলের নির্লিপ্ত জবাব।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিদেশী জোকস
Previous Post:রাতে লেকচার দেবে বউ
Next Post:বাচ্চা দত্তক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑