• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রহিমুদ্দীর ভাইর বেটা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » রহিমুদ্দীর ভাইর বেটা

চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুজনে আলাপ-সালাপ করিতেছে।
ভাজতে: চাচা! আজ বাজারে গিয়াছিলাম।
চাচা: যাবি না! তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি?
ভাজতে: একটা কুমড়া লইয়া গিয়াছিলাম।
চাচা: নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?
ভাজতে: একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না, তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে?
ভাজতে: আমি আট আনা চাইছিলাম।
চাচা: আট আনা চাবি না তবে কি মাঙনা দিবি অত বড় কুমড়াটা?
ভাজতে: সে লোকটা দুই আনা বলিল।
চাচা: বলিবে না? অতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে নিবে কেন?
ভাজতে: আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস। এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করিল!
ভাজতে: এমন সময় এক পুলিশ আসিল।
চাচা: আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ, বাপের পুষ্যি কোনো দিন কুমড়া খাইয়াছ? দেখ না কী হয়!
ভাজতে: পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা: দাম জিজ্ঞাসা করিবে না? পুলিশ বলিয়া কুমড়াটা মাঙনা লইবে নাকি?
ভাজতে: আমি কুমড়ার দাম আট আনা চাহিলাম।
চাচা: বেশ! বেশ! আমার ভাজতে! দাম চাহিবি না! পুলিশ দেখিয়া ডরাইবি নাকি?
ভাজতে: পুলিশ দুই আনা দাম করিল।
চাচা: করিবে না? পুলিশ দেখিয়া তাহারা জিনিসের দামদস্তুর জানে না? এতটুকু কুমড়া, তার দাম দুই আনার বেশি আর কত হইবে?
ভাজতে: আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইয়াছ কোনো দিন?
চাচা: বেশ বলিয়াছিস! পুলিশ বলিয়া ডরাইবি কেন? বেটা আট আনার কুমড়াটা দুই আনায় লইতে চায়?
ভাজতে: তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল।
চাচা: দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা? পুলিশের সঙ্গে বাহাদুরি!
ভাজতে: মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল।
চাচা: থানায় লইয়া যাইবে না? পুলিশকে তুমি অপমান করিয়াছ।
ভাজতে: সেখানে গেলে বড় দারোগা আসিল।
চাচা: আসিবে না? দেখ তোমার ওপর আরও কী দুর্গতি হয়।
ভাজতে: বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল।
চাচা: দিবে না? তুমি যে রহিমুদ্দীর ভাইর বেটা।

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৪, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:মিষ্টি কুমড়া পাঁচ তরকারি
Next Post:শ্বশুর-জামাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑