• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারকা রস – মার্চ ০৮, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » তারকা রস – মার্চ ০৮, ২০১০

 জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘রিয়েল হাউসওয়াইভ্স’-এ কিম জোলকিয়াকের অভিনয় দেখে দর্শক ধরে নিয়েছিল, বাস্তবেও তিনি সমঝদার একজন গৃহিণী। কিন্তু সম্প্র্রতি কিমকে তাঁর জীবনসঙ্গীর বাহুডোরে দেখে দর্শক তো যারপরনাই হতাশ। কারণ, কিম যাঁর বাহুডোরে আবদ্ধ ছিলেন, তিনি কোনো পুরুষ নন, একজন তরুণী।
 মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে অনেকে তাঁকে অপছন্দ করত। হঠাত্ একদিন দেখা গেল, সেই রবি উইলিয়ামসের হাতে সিগারেট নেই, চুইংগাম চিবোচ্ছেন। কারণ কী জানতে চাইলে মুচকি হেসে বললেন, ‘হবু বউয়ের কাছে এমন ধাতানি খেয়েছি…।’ এটুকু বলেই চুপটি মেরে গেলেন রবি। পরে জানা গেল, দিনকয়েক আগে সিগারেটের আগুনে বান্ধবীর চুল পুড়িয়ে ফেলেছিলেন।
 গায়িকা লেডি গাগার ছন্নছাড়া জীবন ও প্রেম নিয়ে বহু কাহিনি চালু আছে। সম্প্র্রতি এক অনুষ্ঠানে মঞ্চে উঠে ভোল পাল্টে একেবারে সাচ্চা আদমি বনে গেলেন গাগা। তরুণীরা, তোমরা উণ্মাতাল প্রেমে গা ভাসিয়ো না, সংযত হও। যার সঙ্গে প্রেম করো, ওই মানুষটাকে আগে ভালো করে জানতে শেখো। দর্শক একটু নড়েচড়ে বসল। এ তো দেখছি ভূতের মুখে রামনাম! পরে জানা গেল, এক প্রতিষ্ঠানের হয়ে এইডসবিরোধী প্রচারণায় নেমেছেন তিনি।

ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৮, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:বেগম রোকেয়া – বাছাইকৃত কৌতুক-কণা
Next Post:নারী বনাম পুরুষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑