• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারকা রস – মার্চ ০১, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » তারকা রস – মার্চ ০১, ২০১০

 এটা তো আর ফুটবল খেলা নয়। তাই লাথি মারলে বিপদও আসবেই। অস্কারজয়ী অভিনেতা শন পেন রেগেমেগে কাঁই হয়ে লাথি মেরেছিলেন এক পাপারাজ্জিকে। ব্যস, মামলা ঠুকে দিয়েছেন ওই আলোকচিত্রী। এখন না তাকে এক লাথির কারণে বছর দেড়েক চৌদ্দশিকের ভেতর থাকতে হয়।

 চুরি তো চুরিই। সে যত তুচ্ছ জিনিসই হোক। লন্ডনের এক আদালত চুরির জন্য এক ব্যক্তিকে কী দণ্ড দিয়েছেন শুনবেন? ২০০ মিনিট কমিউনিটি সেবা। সোজা কথায়, ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে। এ রায় শুনে বেচারা স্টিফেন হোয়াইট মরমে মরে যাচ্ছেন। কথা তাঁর একটাই, এর চেয়ে মাস ছয়েক জেল খাটাও অনেক সম্মানের ছিল। হোয়াইট মশাইয়ের অপরাধ, বছর দশেক আগে শিল্পী জনি মারের গিটার চুরি করেছিলেন।

 মেডেল বা ক্রেস্ট লোকে আলমারিতে সাজিয়ে রাখে। কিন্তু অভিনেত্রী কেট উইন্সলেট তাঁর অস্কার পুরস্কারটি বাথরুমের এক কোণে রেখেছেন। কেট জানান, ‘ঘরে ঢুকে লোকজনের প্রথম দৃষ্টি যায় সোনার ওই মূর্তিটার দিকে। ধরে দেখতে চায় অনেকে, কেউ কেউ ওজনটা পরখ করতে চায়। এভাবে ঘুরিয়েফিরিয়ে দেখতে দেখতে কবে না আমার মূর্তিটাই হারিয়ে যায়। তাই বুদ্ধি করে ওটাকে বাথরুমে চালান করে দিলাম।’

সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বাংলা মুদ্রণশিল্পে বিপ্লব – গোলাম মুরশিদ
Next Post:ক্ষমা প্রার্থনা – মানবেন্দ্র পাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑