• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারকা রস – জানুয়ারী ১৮, ২০১০

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » তারকা রস – জানুয়ারী ১৮, ২০১০

‘ভালোবাসার উপহার এখন আমি আমার শরীরে বয়ে বেড়াচ্ছি।’ বিয়ের পরে এক কনসার্টে কদিন আগে এমন কথা বলেই বেমালুম ফেঁসে গেছেন মার্কিন টিভি তারকা কার্দাশিয়ান (২৫)। পরদিনই পত্রপত্রিকাগুলো গালগপ্পো ফেঁদে বসল—মধুচন্দ্রিমার ঘোর কাটতে না কাটতেই কার্দাশিয়ান অন্তঃসত্ত্বা। এর পর থেকেই আত্মীয়, বন্ধুবান্ধব ও ভক্তরা সমানে ফোন করে শুভেচ্ছা জানাতে লাগল। কিন্তু কার্দাশিয়ান কিছুতেই ব্যাপারটা বোঝাতে পারছিলেন না। বাধ্য হয়ে সাংবাদিকদের শরণাপন্ন হলেন। বললেন, ‘আসলে আমি অন্তঃসত্ত্বা নই। আমি বলতে চেয়েছিলাম, বিয়ের পর আমি মুটিয়ে গেছি। বাড়তি সাত পাউন্ড মাংস লেগেছে গায়ে। সেটাকেই ভালোবাসার উপহার বলেছিলাম।

দু-দুটো শূকরছানা নিয়ে গাড়িতে চড়তে যাবেন ফুটবলার ডেভিড বেকহামের গায়িকা স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। এমন সময় কোত্থেকে একঝাঁক ভক্ত এসে ছেঁকে ধরল তাঁকে। কৌতূহলী একজন শুধাল, এমন আদুরে শূকরছানা নিশ্চয়ই বাচ্চাদের জন্য কিনেছেন? মিষ্টি হেসে ভিক্টোরিয়া বললেন—‘না, ডেভিডের জন্য।’ এবার ওই ভক্তকে আরও কৌতূহলী দেখাল। এত জিনিস থাকতে শূকরছানা কেন? সাবেক এই স্পাইস গার্লস তারকা এবার বললেন, ‘সেই ছোটবেলা থেকে শূকরছানা ও খুব পছন্দ করে। সারা দিন এগুলোর পেছনে ঘুরঘুর করবে। ইদানীং বাড়িতে ও থাকতেই চায় না। তাই এ দুটো কিনলাম। দেখি, এগুলোর মায়ায় যদি বাড়িতে পাওয়া যায় ওকে।’ আহা! স্বামীকে আঁচলে বাঁধতে কত ছলাকলা!

ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:গালিভারের সফরনামা
Next Post:সোনালি চুলের গাধা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑