• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কলম্বাস যদি বিবাহিত হতেন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » কলম্বাস যদি বিবাহিত হতেন

কখনোই কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে পারতেন না, কারণ, অভিযানে যাওয়ার আগে তাঁকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হতো—

 তুমি কোথায় যাচ্ছ?
 কার সঙ্গে যাচ্ছ?
 কেন যাচ্ছ?
 কীভাবে যাচ্ছ?
 কী আবিষ্কার করতে যাচ্ছ?
 এত লোক থাকতে তোমাকেই কেন যেতে হবে?
 তুমি যখন এখানে থাকবে না, আমি কীভাবে থাকব?
 আমি কি তোমার সঙ্গে যেতে পারি?
 তুমি ফিরবে কখন, তাই বলো।
 রাতে বাসায় ফিরে খাবে তো নাকি?
 আমার জন্য কী আনবে, বলো?
 তুমি আমাকে ছাড়া একা একা নিশ্চয় কোনো উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা করেছ।
 পরবর্তী সময়ে তুমি এ রকম প্রোগ্রাম আরও করতে যাচ্ছ…
 উত্তর দাও না কেন?
 আমি আমার বাপের বাড়ি চললাম।
 তুমি আমাকে আগে সেখানে পৌঁছে দাও।
 আমি আর কোনো দিন ফিরে আসব না।
 আচ্ছা? আচ্ছা বলতে তুমি কী বোঝাতে চাইছ?
 তুমি আমাকে ঠেকাচ্ছ না…কেন?
 আমি বুঝতে পারছি না, এই আবিষ্কারটা আসলে কিসের আবিষ্কার।
 তুমি সব সময় এ রকম করো।
 গতবারও তুমি একই কাজ করেছিলে।
 এখন থেকে তুমি এ ধরনের ছন্নছাড়া কাজ করতেই থাকবে?
 আমি এখনো বুঝতে পারছি না, এখনো এমন কী আছে যে আবিষ্কার করা হয়নি?

ওয়েবসাইট অবলম্বনে
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১১, ২০১০

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:একটি অপবাদ
Next Post:তারকা রস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑