• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সমস্যার সমাধান

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » সমস্যার সমাধান

এক রোগী হন্তদন্ত হয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেল-
: ডাক্তার সাহেব আমি আজ ছয় মাস যাবৎ বিছানায় ঘুমাতে পারি না। খাটের ওপর শোবার পর মনে হয় খাটের নিচে কেউ লুকিয়ে আছে। নিচে গিয়ে শুলে মনে হয় সে খাটের ওপরে। এভাবেই সারা রাত কাটিয়ে দেই … উপরে … নিচে…উপরে …নিচে … আমাকে আপনি বাঁচান।
সব শুনে ডাক্তার জানাল যে তার সমস্যাটা আসলেই ভয়াবহ, তবে চিকিৎসাযোগ্য। তাকে প্রতি মাসে চারবার করে টানা ছয় বছর ডাক্তারের কাছে এসে চিকিৎসা নিতে হবে। প্রতি সিটিঙের জন্য ফি দেড় শ ডলার।
এরপর আবারো এক বছর পর ডাক্তার-রোগীর দেখা।
: আরে ! আপনি ! ব্যাপার কী? আপনি সেই যে গেলেন আর আসলেন না কেন?
ডাক্তার জানতে চায়।
: প্রতি সিটিঙে দেড় শ ডলার দেবার জন্য? হাহ ! মাত্র দশ ডলার খরচ করেই আমার সেই সমস্যার সমাধান হয়ে গেছে!-রোগী জানাল।
: কী ভাবে?
: একটা করাত কিনে খাটের পাগুলো কেটে ফেলে দিয়েছি।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ব্যাড নিউজ গুড নিউজ
Next Post:ব্যাগটাই খুলতে পারলাম না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑