• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃক্ষ রোপণ ও নয়নাভিরাম খামারবাড়ি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » বৃক্ষ রোপণ ও নয়নাভিরাম খামারবাড়ি

সবুজের জন্য, গাছগাছালির জন্য আমাদের কত হাহাকার। মানুষ নির্বিচারে গাছ কেটে বন উজাড় করে ফেলছে। বেশি বেশি গাছ লাগানোর কথা বলছি আমরা। অথচ হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান সেই বৃক্ষ রোপণের ওপর বেজায় চটেছেন। সিডনি থেকে ৬০ মাইল দূরে স্বামী কিথ আরবান ও দেড় বছরের মেয়ে রোজকে নিয়ে তিনি একটি খামারবাড়িতে থাকেন। ১৪০ একরের বাড়ির চারপাশে প্রতিবেশীরা সম্প্র্রতি সাইপ্রেস গাছ লাগানো শুরু করেছে। সাধারণত গাছগুলোর বিস্তার ২৬ ফুট ও দৈর্ঘ্য ৬৫ ফুট হয়। নিকোলের ভয়টা সেখানেই। এত উঁচু গাছ তাঁর বাড়িটাকে হয়তো ঢেকেই ফেলবে। আড়ালে পড়ে যাবে নয়নাভিরাম খামারবাড়িটি।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:কেমন গেল বছরটা
Next Post:হিরেটা আসল না নকল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑