• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শেষবারের মতো বলছি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » শেষবারের মতো বলছি

এক লোক তার স্ত্রীর ব্যাপারে বেশ চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেলেন।
: ডাক্তার সাহেব আমার স্ত্রীর বোধ হয় কানে শোনার সমস্যা আছে। আমি যেই প্রশ্নই করি না কেন সে কোনো জবাব দেয় না, মনে হয় যেন শুনতেই পায় না।
: দেখুন পরীক্ষা না করেই তো আর অবস্থা বোঝা যায় না। আপনি এক কাজ করুন। আজ বাসায় যেয়ে তার থেকে অন্তত পনের হাত দুরে দাঁড়িয়ে যে কোনো একটা প্রশ্ন করবেন, সে শুনতে না পেলে আরেকটু কাছে যেয়ে আবার একই প্রশ্ন করুন । এভাবে সে না শোনা পর্যন্ত বলতে থাকুন। তারপর কাল এসে আমাকে জানিয়ে যাবেন।
ভদ্রলোক বাড়ি ফিরে দেখলেন স্ত্রী রান্নাঘরে কাজ করছে। তিনি দরজার কাছ থেকে জানতে চাইলেন রাতের খাবার কী? কিন্তু স্ত্রীর কাছ থেকে কোনো জবাব পেলেন না। তিনি রান্নাঘরের কাছে গিয়ে আবারো জানতে চাইলেন রাতে সে কী রান্না করছে। এবারও কোনো জবাব নেই। লোকটি এবার তার স্ত্রী থেকে মাত্র দু হাত দুরে দাঁড়িয়ে একই প্রশ্ন করলেন। কিন্তু তবু স্ত্রীকে কোনো জবাব না দিতে দেখে তিনি চিন্তিত হয়ে একদম তার কানের কাছে গিয়ে আবার একই প্রশ্ন করলেন। এবারে স্ত্রী ঘুরে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলল- ‘চতুর্থ এবং শেষবারের মতো বলছি, রাতের খাবার মুরগি ও ডিম ভুনা’।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ইমিটেশনের গাড়ি
Next Post:একজন না, হাজার হাজার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑