• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাড়ি ফিরত বেশি দেরি হয়ে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » বাড়ি ফিরত বেশি দেরি হয়ে

জনৈক মহিলা তার বান্ধবীর সঙ্গে আলাপকালে দুঃখ করেছিল যে প্রতিদিনই তার স্বামী মদ খেয়ে মাতাল অবস্থায় অনেক রাত করে বাড়ি ফেরে। এবং প্রায় রুটিন করেই প্রতিরাতেই দরজা খোলার সময় সে তার স্বামীর সঙ্গে উচ্চৈঃস্বরে ঝগড়া করে তাকে এই বদ অভ্যাস ছাড়ার জন্য বলে কিন্তুকোনো লাভই হয় না।
: তারচেয়ে একদিন তুমি সম্পুর্ণ উল্টো ব্যবহার কর না কেন ? যত রাতেই সে আসুক না কেন, তুমি জেগে থেকে দরজা খুলে দিয়ে তাকে মধুর ব্যবহার করে স্বাগতম জানাবে, আদর করে ডিনার করিয়ে বেডরুমে নিয়ে যাবে। তারপর তার মন বুঝে মিষ্টি স্বরে অনুরোধ করবে সে যদি তার বদ অভ্যাস ছেড়ে দেয় তবে তাকে তুমি এভাবেই চিরদিন ভালবেসে যাবে। বুদ্ধিটি মহিলার মনে ধরল।
পরদিনই সে চমৎকার একটি পোশাক গায়ে চড়িয়ে প্রস্তুত হয়ে থাকল। গভীর রাতে বেল বাজতেই সে ছুটে গিয়ে দরজা খুলেই চুমু দিয়ে তার স্বামীকে স্বাগত জানাল। তাকে টেনে ডাইনিং রুমে নিয়ে তার সবচেয়ে প্রিয় খাবারগুলো দিয়ে ডিনার করাল। খাওয়া শেষে তাকে বসার ঘরে নিয়ে গিয়ে যত্ন করে নিজ হাতে তার জুতো, মোজা, কোট খুলে দিল। তারপর আলতো করে একটা চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল-আমাদের বোধহয় এখন বেডরুমে যাওয়া উচিত …
“ আমারও তাই মনে হয়, বাড়ি ফিরত বেশি দেরি হয়ে গেলে আমার নির্বোধ স্ত্রীটি আবার হাউকাউ লাগিয়ে দেবে’- এই প্রথম মুখ খুলল তার স্বামী ।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:বৈদ্যুতিক সংযোগ
Next Post:না জেনেই বিষ খাইয়েছি?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑