• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডিজিটাল চুরি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » ডিজিটাল চুরি

একটা সময় ছিল, চোরেরা গায়ে তেল মেখে গেরস্তের ঘরে সিঁধ কেটে ঢুকত। দিন বদলেছে। তাই নিত্যনতুন ফন্দি বের করতে হচ্ছে তাদের। এই তো কদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে এক রাতে নয়টি দোকানে চুরি হয়ে গেল। কাপড়, কসমেটিকস, আবার কোনো দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। কিন্তু চোরের দল ঢুকল কী করে? এই প্রশ্নটাই সবাইকে কৌতূহলী করে তুলল। কারণ, সব কটি দোকানের তালা, এমনকি ঘর ছিল অক্ষত। তাহলে? একজন ফোড়ন কাটলেন, ‘এটা হলো ডিজিটাল চুরি। নয়তো সব কটি দোকানের তালা অক্ষত থাকে কী করে!’

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২১, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:ডিজিটাল সাংসদ
Next Post:ইনস্টলমেন্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑