• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্তানের নাম রাখার আগে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » সন্তানের নাম রাখার আগে

আগে জানলে টম ক্রুজ ও কেটি হোমস দম্পতি ভুল করেও তাঁদের মেয়ের নাম ‘সুরি’ রাখতেন না। কারণ, জাপানে সুরি মানে হচ্ছে ‘পকেটমার’, ফ্রান্সে ‘খিটখিটে স্বভাবের’। তারকা দম্পতির এই মেয়েটি ভবিষ্যতে জাপান বা ফ্রান্সে ঘুরতে গেলে কিঞ্চিত্ বিড়ম্বনায় পড়লে অবাক হওয়ার কিছু নেই। এমনই বিড়ম্বনা এড়াতে নতুন ব্যবসা ফেঁদেছে লন্ডনভিত্তিক অনুবাদকের একটি প্রতিষ্ঠান। তারা বলছে, সন্তানের নাম রাখার আগে আমাদের জানান। আমরা ১০০ ভাষায় সেই নামের তরজমা করে দেব। সে জন্য গুনতে হবে পাক্কা ১০০ পাউন্ড। রয়টার্স

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৭, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:পুলিশেও খবর দিয়েছে
Next Post:আমি একটি মুরগি চুরি করেছিলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑