• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিজ্ঞাপন ছাপাতে গিয়ে

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » ব্যক্তিত্ব » ভোলানাথের ঝোলা » বিজ্ঞাপন ছাপাতে গিয়ে

একবার ভোলানাথ একটি পত্রিকা অফিসে গেছেন তাঁর চাচার মৃত্যুসংবাদের বিজ্ঞাপন দিতে। ভোলানাথ আর পত্রিকা অফিসের কেরানির মধ্যে কথা হচ্ছে—
ভোলানাথ: আচ্ছা ভাই, এ বিজ্ঞাপনটি ছাপতে টাকা কী পরিমাণ খরচা হবে, একটু বলবেন?
কেরানি: আমাদের পত্রিকায় বিজ্ঞাপনের হার হচ্ছে, প্রতি কলাম এক সেন্টিমিটার জায়গার জন্য ৩৬০ টাকা।
ভোলানাথ: বলেন কি! এই বিজ্ঞাপন ছাপাতে গিয়ে আমিই তো মরে যাব দেখছি।
কেরানি: কেন? কী হয়েছে আপনার?
ভোলানাথ: আরে ভাই, প্রতি কলাম এক সেন্টিমিটার জায়গার মূল্য ৩৬০ টাকা। কিন্তু আমার চাচা তো ১৮২ সেন্টিমিটার লম্বা। তাহলে বুঝুন আমার অবস্থাটা!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, ব্যক্তিত্ব, ভোলানাথের ঝোলা
Previous Post:এত্ত বড় বড় স্পিডব্রেকার
Next Post:ফ্রি উপহার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑