• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইলেকট্রিক চেয়ার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রসবার্তা » ইলেকট্রিক চেয়ার

রোজ সন্ধ্যায় স্বামী-স্ত্রী মিলে হাঁটতে বের হন। স্ত্রীর পা ভেঙে যাওয়ার পরও পুরোনো অভ্যাসটা বদলাতে পারেননি লি রঙবিয়াও (৬৭)। হুইলচেয়ারে স্ত্রীকে বসিয়ে অ্যাপার্টমেন্টের পাঁচতলা থেকে সিঁড়ি বেয়ে একটু একটু করে নিচে নামেন। এতে প্রায় আধঘণ্টা লেগে যায়। তার চেয়েও বড় কথা স্ত্রী ওয়াং হুইফাংয়ের (৬৫) কষ্টটা। লি রঙবিয়াও তাঁর পাঁচতলার ফ্ল্যাটটা বেচে দিলেন। পণ করলেন, ওই টাকায় স্ত্রীর জন্য ইলেকট্রিক চেয়ার বানাবেন। যে চেয়ার সিঁড়ির ধাপগুলো নিজেই টপকাতে পারবে। যদিও এ বিষয়ে কোনো ধারণাই নেই তাঁর। তাতে কি! স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা তো আছে। কয়েক গাদা বই, আর কম্পিউটার নিয়ে কর্মযজ্ঞে নেমে পড়েছেন চীনা এই ভদ্রলোক। অ্যানানোভা

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রসবার্তা
Previous Post:আমাকে ধরুন
Next Post:পছন্দমতো জামা-কাপড়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑