• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রংমিস্ত্রি হুইসলার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » রংমিস্ত্রি হুইসলার

আমেরিকান চিত্রশিল্পী হুইসলার সব সময় মজা করতেন। একবার তার ছোট্ট পোষা কুকুরটা অসুস্থ হয়ে পড়লে তিনি বিশেষজ্ঞ ডাক্তার স্যার মোরেল ম্যাকেঞ্জিকে কল দিলেন। ম্যাকেঞ্জি রোগী কে সেটা জানতে পেরে খুবই রাগ করলেও মুখে কিছু না বলে প্রেসক্রিপশন লিখে ফি নিয়ে বাড়ি চলে গেলেন।
পরদিন ম্যাকেঞ্জি হুইসলারকে জরুরি তলব পাঠালে তিনি ভাবলেন, ডাক্তার নিশ্চয়ই তাঁর প্রিয় কুকুর বিষয়েই কিছু বলতে ডাকছেন। হাতের কাজ ফেলে তড়িঘড়ি করে ম্যাকেঞ্জির বাসভবনে পৌঁছতেই তিনি হুইসলারকে বললেন, ‘আমার ঘরের সামনের দরজাটার রং চটে গেছে। সেটা রং করতেই আপনাকে ডেকেছি।’

সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৮, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:নির্বোধের মতো
Next Post:বলদের মতো চারটা পা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑