• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রবীন্দ্রনাথের ধাঁধা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » রবীন্দ্রনাথের ধাঁধা

রবীন্দ্রনাথ তাঁর পার্শ্বচর, অন্তরঙ্গ ও ভক্তদের সঙ্গে কথাবার্তায় যেমন হাস্য-পরিহাস করতেন, তেমনি মজা করার জন্য মাঝেমধ্যে তাঁদের ধাঁধাও ধরতেন।
একবার তিনি এক ভক্তকে বললেন, ‘আচ্ছা, তিন অক্ষরের এমন একটা শব্দের নাম করো, যার আদ্যক্ষরটা ছেড়ে দিলে ‘কান’ থাকে না; দ্বিতীয় অক্ষরটা ছেড়ে দিলে ‘মান’ থাকে না; আর সব ছেড়ে দিলে প্রাণ থাকে না।’
ধাঁধা শুনে ভক্তটি তো আকাশ-পাতাল ভাবতে লাগলেন। কিছুতেই আর শব্দটি বের করতে পারলেন না। অবশেষে কবিকে বললেন, ‘আপনিই বলে দিন।’
কবি বললেন, ‘‘শব্দটা হচ্ছে ‘কামান’’। এবার আমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো। প্রথম অক্ষর ‘কা’ ছেড়ে দিলে কান থাকে না, থাকে মান। দ্বিতীয় অক্ষর ‘মা’ ছেড়ে দিলে মান থাকে না, থাকে কান। আর তিনটি অক্ষর অর্থাৎ ‘কামান’ ছাড়লে কি কারও প্রাণ থাকে? বলো, থাকে প্রাণ?’

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ০৩

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:এক চিমটি রসক্যাট স্ক্যান
Next Post:নিত্যনৈমিত্তিক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑