• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিন থাপড়

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » তিন থাপড়

একদিন এক নামকরা উকিল বের হলেন হাঁস শিকারে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তিনি একটা হাঁস শিকার করলেন। কিন্তু হাঁসটা গিয়ে পড়ল বেড়া দেওয়া ক্ষেতের ভেতর। বেড়া টপকে ভেতরে ঢুকতে যাবেন এমন সময় হাজির জমির মালিক। সব শুনে মালিক বললেন, ‘হাসটা যেহেতু আমার ক্ষেতে পড়েছে সেহেতু হাঁসের অর্ধেকটা আমার।’
ক্ষেপে গিয়ে উকিল বললেন, ‘হাঁসটা আমাকে না দিলে দুদিনের মধ্যে তোমার ক্ষেতের সবকিছু আমি নিলামে ওঠাব।’
জমির মালিক বললেন, ‘তাহলে ব্যাপারটা আমাদের এলাকার নিয়ম অনুযায়ী তিন থাপড়ের মাধ্যমে নিষ্পত্তি হোক। আমরা একজন আরেকজনকে তিনটা করে থাপড় দেব। শেষ পর্যন্ত যে হার মানবে সে হাঁসটা পাবে না।’
উকিল ভাবলেন, বুড়ো কৃষককে কষে তিনটা থাপড় মারা যাবে, হাঁসটাও পাওয়া যাবে। তিনি রাজি হয়ে গেলেন। দুজন হাঁসটা নিয়ে গ্রামের মোড়লের কাছে গেলেন। কৃষকের কাছ থেকে সব শোনার পর থাপড় পর্ব শুরু হলো। প্রথমে কৃষক তাঁর সর্বশক্তি দিয়ে উকিলের গালে তিনটা থাপড় দিলেন। অনেক কষ্টে সহ্য করে এরপর উকিল প্রস্তুতি নিলেন কৃষকের গালে থাপড় মারার জন্য।
তখন কৃষক বলে উঠলেন, ‘আমি হার মানছি। হাঁসটা উকিল সাহেবকেই দেওয়া হোক।’

তাওহিদ মিলটন, ওয়েবসাইট অবলম্বনে
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২৭, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:অর্থের আগমনে সুখ
Next Post:রসিক কিশোর কুমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑