• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সারকোজির কাণ্ড

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » সারকোজির কাণ্ড

২০০২ সালের কথা। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তখন সদ্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। দায়িত্ব পেয়েই তিনি স্থানীয় কাউন্সিলগুলোর ওপর কড়া হুকুম জারি করেন, কোথাও প্রচণ্ড হইচই বা শব্দ হওয়ার মতো কোনো সমাবেশ যেন না হয়। হুকুম তামিল করতে গিয়ে একটি ওপেন-এয়ার কনসার্ট ভণ্ডুল করে দিল দাঙ্গা পুলিশ।
খুব খুশি হলেন সারকোজি। তবে এ খুশি দূর হতে সময় লাগেনি। এক সপ্তাহ পরই ওত প্রদেশের ভেতর কোল দ্য লার্চ পর্বতের দুই হাজার মিটার ওপরে তিন দিনের সংগীত উৎসব শুরু হয়। এতে ২৫ হাজার লোক যোগ দেয়। শক্তিশালী লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হয় উৎসবের সব গান। আর প্রতিটি গানেই ছিল আধুনিক বাদ্যযন্ত্রগুলোর উদার ব্যবহার। কিন্তু সারকোজির কিছুই করার ছিল না। কারণ, উৎসবটি হয় ফ্রান্সের সীমানা ঘেঁষে ইতালির ভেতর।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:রেস্তোরাঁর আদবকেতা
Next Post:ভাবছেন আষাঢ়ে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑