• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুই শিকারি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » দুই শিকারি

দুই শিকারি বনে গেছে শিকার করতে। দিনময় বনে ঘুরে ঘুরে ক্লান্ত দুজন। ফেরার পথে একজন ধপাস করে লুটিয়ে পড়ল মাটিতে। অবস্থা বেগতিক দেখে সঙ্গীটি পকেট থেকে মোবাইল ফোন বের করল এবং ৯১১ নম্বরে (জরুরি চিকিৎসা পেতে)-তে ফোন দিল।
ওপর প্রান্তে অপারেটর ফোন ওঠাতেই সে আর্তনাদ করে উঠল, ‘মনে হয় আমার বন্ধুটি মারা গেছে। এখন আমি কী করব?’
অপারেটর বলল, ‘শান্ত হোন। প্রথমেই নিশ্চিত হন তিনি মারা গেছেন কি না।’
চারদিকে সুনসান নীরবতা। হঠাৎ একটা গুলির শব্দ। সঙ্গীটি আবার ফোন ওঠালেন; বললেন, ‘হ্যাঁ মরেছে। এবার বলুন কী করতে হবে?’

সূত্রঃ প্রথম আলো, জুন ২৭, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ডিমের ভেজিটেবল কারী
Next Post:সবকিছু খুব দ্রুত ঘটে গেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑