• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রায়শ্চিত্ত

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » প্রায়শ্চিত্ত

খ্যাতনামা সাহিত্যিক লিও তলস্তয় অঢেল বিত্ত-বৈভবের অধিকারী হলেও ভোগবিলাসী ছিলেন না। বরং তিনি সাদাসিধা জীবন যাপন করতেন। অন্যদের আয়েশি জীবনও তলস্তয় পছন্দ করতেন না। তাঁর শিষ্যদের মধ্যে কয়েকজন ধনকুবের ছিলেন। এর মধ্যে একজন চেরতকভ। তলস্তয় একদিন জানতে পারলেন, চেরতকভ একটি গাড়ির প্রথম শ্রেণীর আসনে ভ্রমণ করেছেন। এতে খেপে গেলেন তিনি। শিষ্যকে ডেকে তিরস্কার তো করলেনই, প্রায়শ্চিত্ত হিসেবে পরের বার গাড়ির দ্বিতীয় শ্রেণীর আসনে সফর করতে বললেন তাঁকে। শিগগিরই তলস্তয়ের কানে এল, চেরতকভ তাঁর নির্দেশমতো প্রায়শ্চিত্ত করেছেন। শুনে খুব খুশি হলেন তলস্তয়। তবে সে খুশি মুছে যেতেও সময় লাগল না। কারণ, শিগগিরই আবার তিনি জানতে পারলেন, দ্বিতীয় শ্রেণীর আসনে ভ্রমণ করতে গিয়ে চেরতকভ পুরো কামরাটিই ভাড়া করেন।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:ধারণা!
Next Post:Rui and green mango curry

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑