• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরিগুলো উড়ে যায়, পড়ে থাকে কল্পনা

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » পরিগুলো উড়ে যায়, পড়ে থাকে কল্পনা

তোমার জন্য মরতে পারি ও সুন্দরী···
— যদিও মরতে চাই না, তোমার জন্য বাঁচাই কঠিন, বাঁচার সুযোগ পাই না।
কোন দুটি জিনিসের মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পান না?
— মশা আর প্রেম!
ওমা, এ দুটো ব্যাপার এক হলো কেমন করে!
— ভাই রে! প্রেম হোক আর মশা কামড়াক, রাতের ঘুম হারাম!
এক লোকের মাথাভরা টাক, তবু সে প্রতিদিন সেলুনে যায়। কেন?
— কারণ, সে সেলুনের মালিক!
সকালে ঘুম থেকে উঠে প্রথম কী দেখতে ইচ্ছা করে?
— আমার অফিস থাকে বলে এত সকালে উঠতে হয় যে ঘুম থেকে উঠে আমার মাঝেমধ্যে দুপুর দেখতে ইচ্ছে করে।
প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু···
— মন না থাকলে মানুষ হওয়া যায় না।
কোন বইটি আপনার জীবনে পড়া সবচেয়ে বড় রহস্যের বই?
— বীজগণিতের বই।
বিবর্তনবাদের উদাহরণ দিন তো দেখি!
— অনেক দরিদ্র স্বামী এককালে ধনী ব্যাচেলর ছিলেন!
বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত?
— চোখের মতো! এরা সারা জীবন একসঙ্গে পাশাপাশি কাটায়। চোখে ধুলো পড়লে একসঙ্গে দুই চোখে কষ্ট হয়, দুঃখে কাঁদে একসঙ্গে। এমনকি ঘুমানোর সময়ও দুই চোখ বন্ধ হয় একই সঙ্গে।
তাহলে বোঝা যাচ্ছে, এমন বন্ধুত্বে কখনো ফাটল ধরবে না···
— কে বলেছে, সামনে শুধু একটি মেয়ে এসে দাঁড়াক না!
মার খেয়েছেন কখনো?
— ছোটবেলায় একবার স্কুলের ভট্টা (ভট্টাচার্য) স্যারের কাছে প্রচণ্ড মার খেয়েছিলাম। তবে আমার কিন্তু কোনো কষ্ট হয়নি!
মার খেলে কষ্ট হয় না বুঝি?
— স্যার প্রতিদিন ক্লাসে ঢুকতেন একটা বেত নিয়ে। ছেলেগুলো সবাই মার খেত আর ক্লাসের মেয়েগুলো হাসত। আমার পালাও এল একবার! প্রচণ্ড মার খাওয়ার পরও আমি নির্লিপ্ত নয়নে, কিছুই হয়নি এমন একটা ভাব ধরে থাকলাম। ফলাফলে মেয়েগুলো আমার দারুণ ভক্ত হয়ে গেল।
রাস্তায় যেতে যদি একগোছা টাকা আর সুন্দরী কোনো মেয়েকে দেখেন, আপনি কার দিকে তাকাবেন?
— দুটোর দিকেই তাকানোর প্রশ্ন আসছে কেন? দ্বিতীয়টি তাকানোর, প্রথমটি তো নিয়ে কেটে পড়ার!
আমাদের দেশে যেকোনো পরিকল্পনা শেষ পর্যন্ত কী হয়?
— পরিগুলো উড়ে যায়, পড়ে থাকে কল্পনা।
আপনি মিথ্যে বলেন?
— এখনো বুঝতে পারেননি, না?

নোবেল
সাক্ষাৎকার গ্রহণঃ জিনাত রিপা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:বিজ্ঞাপন রঙ্গ
Next Post:মোবাইলে স্বাস্থ্যসেবা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑