• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্যাফেইনমুক্ত কফি

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » ক্যাফেইনমুক্ত কফি

অস্কারজয়ী হলিউড তারকা রাসেল ক্রোর বাড়ি নিউজিল্যান্ডে। ২২ বছর বয়সে জীবিকার খোঁজে অস্ট্রেলিয়ার সিডনিতে যান তিনি। সেখানে কিছুদিন একটি রেস্তোরাঁয় বেয়ারা হিসেবে কাজ করেন। একদিন ওই রেস্তোরাঁয় এলেন এক মার্কিন নারী। চেহারায় তাঁর রাজ্যের বিরক্তি। ক্রোকে তিনি এক আজব ফরমাশ দিলেন। তাঁকে ক্যাফেইনমুক্ত কফি দিতে হবে। অথচ কফির মূল উপাদানই হচ্ছে ক্যাফেইন। তবে ক্রো এতে কোনো আপত্তি করেননি। অবলীলায় তিনি খদ্দেরের সামনে কফি হাজির করলেন। কফিতে চুমুক দিয়ে ‘ওয়াক’ করে উঠলেন খদ্দের। ক্রোর দিকে তিনি চোখ পাকিয়ে বললেন, ‘ওঃ মা! এ যে স্রেফ এক কাপ গরম পানি।’ রাসেল ক্রোর ঝটপট জাবাব, ‘ক্যাফেইন না থাকলে কফির এই হালই হয়।’

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:পাটকেল বটে!
Next Post:আমায় এত রাতে ক্যানে ডাক দিলি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑