• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরীক্ষার হল থেকে…

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » পরীক্ষার হল থেকে…

পরীক্ষা চলছে। পিনপতন নীরবতা হলে। একটু পর পর শুধু পরীক্ষার্থীদের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। কারণ লোডশেডিং। গরমে ঘেমে একেকজন অস্থির। অসহ্য গরম যখন পরীক্ষক-পরীক্ষার্থী কেউই সহ্য করতে পারছে না, তখনই হঠাৎ চিৎকার করে উঠল একটি ছেলে-কারেন্ট আসছে! চিৎকার শুনে সবাই প্রথমে তাকাল ছেলেটির দিকে। ছেলেটি ততক্ষণে বেশ লজ্জিত হয়ে পড়েছে। মিনমিন করে সে বলল, আসলে হঠাৎ কারেন্ট চলে আসায় খুশি হয়ে পড়েছিলাম।- কথাটা শুনেই একসঙ্গে হেসে ওঠে সবাই। একজন পরীক্ষক বলেন, ভাগ্য ভালো, খুশিতে সবাই একসঙ্গে চিৎকার করো নাই। তাহলে হয়তো ম্যাজিস্ট্রেট ছুটে আসতেন!

মহিতুল আলম
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৭, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:লোডশেডিং সম্পর্কিত কতিপয় প্রশ্ন
Next Post:চিঠি লেখা এবং পায়ে ব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑