• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাষ্ট্রভাষা বাংলা চাই!

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » রাষ্ট্রভাষা বাংলা চাই!

বাঁশবাগানে মাথার ওপর
চাঁদ ওঠে না আর
আকাশ জুড়ে টুইংকেলের
লিটিল লিটিল স্টার।

তাই আধুনিক আন্টি, পাপা
আর আধুনিক মাম্‌টি
সোনামণির বুকে বসায়
হামটি এবং ডামটি।

কাজল চোখেও হারায় না কেউ
রাগ কোরো না দেবী,
হঠাৎ যদি ডাকি তোমায়
ডল্‌, হানি বা বেবি।

রোমান হরফ দিয়ে আমি
বাংলা মেসেজ লিখে
জানিয়ে দেব দেখা হবে
রাত দশটার দিকে।

লাউঞ্জ কিংবা কফি শপে
যুগের দুষ্টুমিতে
ডিনার হবে ইউরোপীয়
পিৎজা, স্প্যাগেটিতে।

গ্লোবাল হয়ে ওঠাই নাকি
দাবি মহাকালের
বিলবোর্ড তাই ঝুলিয়ে দিলাম
হিন্দি সিরিয়ালের।

সারাটা দিন মগ্ন থাকি
জি-টিভি, স্টার প্লাসে
তার পরেও নির্লজ্জ
‘মহান একুশ’ আসে।

বাহান্নতে যা পেয়েছি
হজম করে সাবাড়···
রাষ্ট্রভাষা বাংলা চাই-এর
স্লোগান উঠুক আবার!

অনিক খান
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৩, ২০০৯

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:আজকাল আর লজ্জা পাই না – নির্মলেন্দু গুণ
Next Post:জাঁদরেল ব্রোকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑