• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রবিঠাকুরের শব্দজব্দ

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিখ্যাতদের রম্যকথা » রবিঠাকুরের শব্দজব্দ

একবার কালিদাশ নাগ ও তাঁর স্ত্রী ছেলেমেয়েকে বাড়িতে রেখে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বেড়াতে এসেছেন। রবীন্দ্রনাথ মজা করে জিজ্ঞেস করলেন, শিশু নাগ (সাপ) কোথায় রেখে এলে?

আরেকবার তাঁর বাড়ির চাকর বনমালীকে তাড়াতাড়ি চা আনতে পাঠিয়েছিলেন। কিন্তু বনমালী দেরি করে আসায় একটু রাগের ভাব ধরে বললেন, ‘চা-কর বটে, সু-কর নয়।’

আরেকবার কবিগুরুর দুই নাতনি এসেছে শান্তিনিকেতনে। তারা আদর করে কবিগুরুর পা টিপতে গেলে তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন,‘পাণিপীড়ন না পা-নিপীড়ন?’ প্রথমে না বুঝলেও পরে তারা দুজন কবিগুরুর কথায় অনেক মজা পেয়েছিল।

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিখ্যাতদের রম্যকথা
Previous Post:কেমন বোধ করছেন
Next Post:গুরুপদে নিষ্ঠা মন যার হবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑