• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অলটাইম পজিটিভ যারা – ইকবাল খন্দকার

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » রম্য রচনা » অলটাইম পজিটিভ যারা – ইকবাল খন্দকার

চারদিকে হতাশা আর নেগেটিভের ঢেউ এরই মধ্যে সব সময় পজিটিভ কেউ কেউ-

ঘটক
থাকুক মেয়ের হাজার খুঁত
দেখতে সে হোক জংলি ভূত,
তবু মেয়ে ভালো
এমন কথা বলবে ঘটক
মুখটা করে আলো।

চাপাবাজ
না থাক পেটে ভাতের দানা
বলবে তবু খেলাম খানা
হোটেল সোনারগাঁয়,
ছোটখাটো হোটেলে কি
ডিনার সারা যায়?

মডেল
পণ্যটা হোক মস্ত বাজে
নাই বা লাগুক কোনো কাজে
বলবে মডেল তবু-
এমন ফাটাফাটি জিনিস
আসেনি আর কভু।

হাতুড়ে ডাক্তার
মরুক রোগী ধুঁকে ধুঁকে
ওষুুধ তিনি দেবেন টুকে,
বলবেন আবার এই
এবার রোগী উঠবে সেরে
সমস্যা আর নেই।

বাসের হেলপার
পিঁপড়ে ঢোকার না থাক ঠাঁই
তবু তারা বলবে-ভাই,
বাস পুরোটা খালি
যাত্রী টেনে তুলবে বাসে
দিন না যতই গালি।

ক্ষমতাসীন নেতা
দেশের মানুষ ক্ষুধায় মরুক
বুক ফাটিয়ে কান্না করুক
বলেন তিনি হেসে,
উন্নয়নের জোয়ারে দেশ
যাচ্ছে নাকি ভেসে।

কোচিংওয়ালা
ছাত্র যতই হোক না গাধা
তবু ও চান্স পাবে দাদা
গ্যারান্টিটা পাকা
শিওর থাকেন-চান্স না পেলে
ফেরত পাবেন টাকা।

সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৪, ২০০৮

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, রম্য রচনা
Previous Post:আর হেসে লাভ নেই
Next Post:একটি কাল্পনিক দ্বিপক্ষীয় বৈঠক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑