• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরের বাস

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » পরের বাস

বাসে ঠাসাঠাসি ভিড়। ফার্মগেট থেকে বাসে উঠব। গন্তব্য কাছেই। নিজে কোনো রকম ঠেলেঠুলে উঠে পড়লাম। ভেতরে তিল ধরার ঠাঁই নেই। অফিস টাইমে সাধারণত প্রতিদিনই লোকাল বাসগুলোয় এ দৃশ্যটি দেখা যায়। বাস ছাড়বে ছাড়বে ওই সময় একজন দৌড়াতে দৌড়াতে এল, হ্যান্ডেল ধরে হলেও সে উঠবে। ভেতর থেকে একজন বলল, ‘ভাই, ভেতরে একদম জায়গা নেই, পা পর্যন্ত রাখতে পারবেন না।’ লোকটা তার পরও উঠতে চেষ্টা করল। ভেতরের লোকটি আবার বলল, ‘আরে ভাই, বললাম তো উঠে দাঁড়াতে পারবেন না। আপনি বরং পরের বাসে আসুন।’
লোকটি বাসের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে দৌড়াতে বলল, ‘সবই তো পরের বাস, নিজের বাস থাকলে কি আর এত কষ্ট করি।’

–মারুফ রেহমান
সূত্রঃ প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৮

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:কাক-বন্দনা
Next Post:চাঁদ বেশি দূরে, না নিউইয়র্ক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑