• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরীক্ষার প্রশ্ন

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » পরীক্ষার প্রশ্ন

ইয়েল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের দুই ছাত্র। এ টার্মে সব কুইজ, মিড টার্ম, আর ল্যাব পরীক্ষা ভালো হয়েছে। পরের দিন তাদের অর্গানিক কেমিস্ট্রি পরীক্ষা। এতে মোটামুটি করলেও তারা এ গ্রেড পেয়ে যাবে। পরীক্ষা সামনে রেখে তারা হার্ভার্ডে পার্টিতে যোগ দেয়। দারুণ সময় কাটছিল। ভুলে যায় পরীক্ষার কথা। তারা সারাদিন ঘুমায়। পরীক্ষা আর দেওয়া হল না। পরীক্ষার পর তারা প্রফেসরের সাথে দেখা করে। জানায় দু’জনই দূরের শহরে উইকএন্ড কাটাতে গিয়েছিল, সেখানে তারা পড়াশোনাও করেছে। কিন্তু ফেরার পথে তাদের গাড়ীর চাকা ফেটে যায়। এজন্য তারা সময়মত পৌঁছাতে পারেনি। প্রফেসর একটু ভাবলেন, তারপর বললেন, “ঠিক আছে, কাল তোমাদের পরীক্ষা নেওয়া হবে।”
পরের দিন তারা পরীক্ষার হলে এসে হাজির। প্রফেসর জানালেন, তাদের আলাদা রুমে পরীক্ষা হবে। দু’জনকে পরীক্ষার ছাপানো খাতা দেওয়া হল একই সময়ে। আলাদা রুমে খাতা খুলে দেখল প্রথম পৃষ্ঠায় ফ্রি র‌্যাডিকেল সংক্রান্ত একটা সহজ প্রশ্ন। পাশে লেখা ৫ পয়েন্ট। ভাবল, দারুণ। এমন হলে আর পায় কে?
পৃষ্ঠা উল্টিয়ে আক্কেল গুড়ুম। লেখা- “কোন চাকা ফেটেছিল?”
পাশে লেখা- “৯৫ পয়েন্ট।”

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:সব একই কথা
Next Post:জীবনের কিছু দ্বন্দ্ব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑