• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐশ্বরিয়া কাঁঠাল খেয়েছিলো

লাইব্রেরি » বাংলা কৌতুক । Bangla Jokes » বিবিধ জোকস » ঐশ্বরিয়া কাঁঠাল খেয়েছিলো

কৌশিক, মদন আর ঢালী জাহান্নামে গেছে। দাড়োয়ান একটা কাঠাল গাছ দেখিয়ে সতর্ক করে দিলো এই গাছের কাঠাল খাবে না তোমরা। যদি খাও তবে ভয়ংকর শাস্তি রয়েছে।
কিন্তু কিছুদিন পরে কৌশিক ভুলে গেল। একটা কাঠাল ভেঙে সবার অগোচরে খেয়ে ফেলল। সাথে সাথে গায়েবী ফরমান, সীমালংঘনকারী! এই নে তোর শাস্তি। তাকিয়ে দেখলো এক কুৎসিত রমনী। ফরমান হলো, তার সাথে তোর সারা জাহান্নাম জীবন কাটাতে হবে।

ঢালী ও মদন তো মহা আনন্দে ঘুরে বেড়ায়। পাঁচশ বছর পরে মদন আবার একই ভুল করলো। সাথে সাথে গায়েবী ফরমানে তার জন্য বরাদ্দ হলো এক কুৎসিত বৃদ্ধা! মদন কাঁদতে কাঁদতে তাকে নিয়ে চলে গেল।

এর এক হাজার বছর পরে ঢালির সাথে দেখা। মদন ও কৌশিক ঢালীকে দেখে তো অবাক। সাথে ঐশ্বরিয়া! ঢালীকে প্রশ্নে প্রশ্নে বিধ্বস্থ করে ফেলল, তুই কাঠাল খেয়ে কেমনে ঐশ্বরিয়াকে ম্যানেজ করলি? ঢালী চুপ।

এমন সময় ঐশ্বরিয়া মুখ খোলে। বলে, আরে না! কাঠাল খেয়েছিলাম আমি!

Category: বাংলা কৌতুক । Bangla Jokes, বিবিধ জোকস
Previous Post:ওজনে একটু কম দিলাম
Next Post:প্লেট কই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑