• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাফরানি পায়েস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » পহেলা বৈশাখ » জাফরানি পায়েস

জাফরানি পায়েস

উপকরণ: মাঝারি সাইজের গাজর ২টি, পোলাওয়ের চাল আধা কেজি, দুধ ২ লিটার, কনডেন্সড মিল্ক ১ টিন, দারচিনি ৬ টুকরা, এলাচ ৪টি, গোলাপ পানি ১ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল চামচ, মাওয়া গুঁড়া ২ টেবিল চামচ।

প্রণালি: গাজর সবজি করুনিতে ঝুরি করে নিতে হবে। জাফরান গোলাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে। পোলাওয়ের চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর পানি ঝরিয়ে কচলে চাল আধাভাঙা করতে হবে। দুধ ও চাল একসঙ্গে চুলায় দিতে হবে। ফুটে উঠলে গাজর দিতে হবে। এলাচ, দারচিনি দিতে হবে। চাল ও গাজর সেদ্ধ হয়ে পায়েস ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। গোলাপ পানিতে ভেজানো জাফরান দিতে হবে। কিশমিশ ও কিছু পেস্তাবাদাম কুচি দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে গাজরের পায়েস ঢেলে পেস্তাবাদাম কুচি, মাওয়া গুঁড়া ছিটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

Category: পহেলা বৈশাখ, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিতারা ফিরদৌস
Previous Post:তরমুজের ঠান্ডা
Next Post:গুড়ের সন্দেশ

Reader Interactions

Comments

  1. Farjana

    February 21, 2012 at 4:09 am

    Koto jon ar jono ata

    Reply
  2. Farjana

    February 21, 2012 at 4:12 am

    মাওয়া কি

    Reply
    • Bangla Recipe

      March 23, 2012 at 3:14 am

      মাওয়া তৈরি: গুঁড়া দুধ আধা কাপ, আইসিং সুগার ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ। সব একসঙ্গে মিলিয়ে চালনি দিয়ে চেলে নিতে হবে।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑