• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফ্রাইড নুডলস উইত বিফ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » ফ্রাইড নুডলস উইত বিফ

ফ্রাইড নুডলস উইত বিফ

গরুর মাংস ৩০০ গ্রাম লিক ১৫০ গ্রাম
সয়াসস ২টে. চা. গাজর ১৫০ গ্রাম
নুডলস ২৫ গ্রাম মরিচ, গুঁড়া ১/২ চা. চা
সয়াবিন তেল ৫টে. চা. আদা, গুঁড়া ১/২ চা. চা

১। মাংস ছোট ছোট স্লাইস কর। ২টে. চামচ সয়াসসে ৩০ মিনিট ভিজিয়ে রাখ।মাঝে মাঝে মাংস উল্টে দেবে।

২। সসপ্যানে লবণ দিয়ে পানি ফুটাও। নুডলস দিয়ে ৩-৪ মিনিট ফুটাও। ঝাঁঝরিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোও। পানি ঝরাও। ১টে. চামচ তেল মিশিয়ে এমনভাবে রাখ যেন গরম থাকে।

৩। লিক ৩ সে.মি. লম্বা করে কাট। গাজর লিকের মত টুকরা কর।

৪। কড়াইয়ে ২টে. চামচ তেল গরম কর। সয়াসস থেকে মাংস তুলে তেলে দাও। লবণ দাও। নেড়ে নেড়ে ভাজ। পানি শুকালে লিক, গাজর ও লবণ দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজ। যে সসে মাংস ভিজান হয়েছিল সেই সয়াসস দিয়ে নেড়ে নামাও। সঙ্গে সঙ্গে গরম বাটিতে ঢাল।

৫। কড়াই পরিষ্কার করে বাকি তেল গরম কর। নুডলস দিয়ে ১০ মিনিট ভাজ। লবণ, মরিচ ও আদা একসাথে মিশিয়ে দাও। আরও ১ মিনিট ভাজ।

৬। ডিমের মাঝে নুডলস দিয়ে চারপাশে মাংস, সবজি দয়ে সাজিয়ে পরিবেশন কর।
—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিদ্দিকা কবীর
Previous Post:চিকেন চাওমিন
Next Post:প্রণ চপস্যূয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑