• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাদাম-নারকেলের ঝালপিঠা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » বাদাম-নারকেলের ঝালপিঠা

বাদাম-নারকেলের ঝালপিঠা

উপকরণ: কুরানো নারকেল ৩ কাপ, আধা ভাঙা চিনাবাদাম আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, সামান্য এলাচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, ধনেপাতা ও কাঁচামরিচ পরিমাণমতো, লবণ স্বাদমতো, ময়দা আধা কাপ, আতপ চালের গুঁড়া ২ কাপ, ভাজার জন্য তেল ৩ কাপ, গোলমরিচ ও জিরার গুঁড়া ১ চা-চামচ করে।

প্রণালি: চুলায় নারকেলে সামান্য লবণ দিয়ে একে একে সব মসলা, বেরেস্তা, ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু নেড়ে নিন। এবার বাদাম, গোলমরিচ, জিরা ও এলাচ গুঁড়া দিয়ে দুই মিনিট রেখে নামাতে হবে। ময়দা ও চালের গুঁড়া একসঙ্গে সেদ্ধ করে খামির বানিয়ে ঠান্ডা হলে ছেনে নিতে হবে। এখন রুটি বানিয়ে যেকোনো আকারে ভাঁজ দিয়ে ভেতরে বাদাম-নারকেলের পুর ভরে নিতে হবে। এবার কিনারে একটু মুড়ি ভেঙে বা ছুরি দিয়ে ডিজাইন করে গরম তেলে লাল করে ভেজে তুলতে হবে।

জিনাত নাজিয়া
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০১০

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla RecipeTag: জিনাত নাজিয়া
Previous Post:মুগ ডালের নকশি পিঠা
Next Post:দাঁড়াও আমার আঁখির আগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. Rezwan Imran

    October 24, 2013 at 3:40 pm

    thank u

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑