• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চালের গুঁড়ার মসলা পাঁপড় বানাবেন যেভাবে

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়ি » চালের গুঁড়ার মসলা পাঁপড় বানাবেন যেভাবে

সূচিপত্র

  1. চালের গুঁড়ার মসলা পাঁপড় বানাবেন যেভাবে
  2. চালের গুঁড়ার মসলা পাঁপড়

চালের গুঁড়ার মসলা পাঁপড় বানাবেন যেভাবে

গরম তেলে ভাজা পাঁপড়ের স্বাদই আলাদা। চালের গুঁড়া দিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন পাঁপড়। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

চালের গুঁড়ার মসলা পাঁপড়

ছবি: কবির হোসেন

উপকরণ: চালের গুঁড়া ১ কাপ, পানি ২ কাপ, শুকনা মরিচ চূর্ণ ১ চা-চামচ, পুদিনা অথবা ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, মিষ্টি জিরা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, কলাপাতা অথবা বাটার পেপার ভাপের জন্য।

প্রণালি: সিকি কাপ চালের গুঁড়ার সঙ্গে ১ কাপ পানি মিশিয়ে চুলায় সেদ্ধ করে নিতে হবে। আরও ১ কাপ পানি মিশিয়ে নিন। এবার বাকি চালের গুঁড়া মিশিয়ে ১ ঘণ্টা ঢেকে রাখুন। এবার সব মসলা, লবণ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ঘন মিশ্রণ তৈরি করুন। কলাপাতা অথবা বাটার পেপারে অল্প অল্প ঢেলে চা-চামচ দিয়ে ছড়িয়ে দেবেন। গোল আকারের হবে। ভাপে সেদ্ধ করে রোদে শুকিয়ে নিন। ১ বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। খাবার আগে ডুবো তেলে ভেজে নিতে হবে।

সোর্স : প্রথম আলো

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়িTag: জেবুন্নেসা বেগম
Previous Post:তারকা শেফের রান্না
Next Post:বাড়িতেই রাঁধতে পারেন জনপ্রিয় এই ব্রিটিশ খাবার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑