• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আস্ত ফুলকপির মাখন রোস্ট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » আস্ত ফুলকপির মাখন রোস্ট

আস্ত ফুলকপির মাখন রোস্ট

উপকরণ: মাঝারি সাইজের আস্ত ফুলকপি ১টি। আদা, রসুন ও পেঁয়াজবাটা ১ চা-চামচ করে। কাজু বাদামবাটা ২ টেবিল-চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনাপাতা একসঙ্গে বাটা ১ টেবিল-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ, মাখন ১০০ গ্রাম, পানি ২ কাপ, ঘি ২ টেবিল-চামচ, ঘন দুধ ২ টেবিল-চামচ, কাজু বাদাম ও কিশমিশ সাজানোর জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি: ফুলকপি বেছে ২ কাপ পানিতে লবণ, সব মসলা এবং একটু সস দিয়ে সেদ্ধ দিতে হবে। এমনভাবে নামাতে হবে যেন ভেঙে না যায়। এবার অর্ধেক মাখন ও ঘি গরম করে সব মসলা, সস ও দুধ দিয়ে রান্না করে একটা বেকিং ট্রেতে ফুলকপি বসিয়ে ১০০ ডিগ্রি তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করতে হবে। নামিয়ে ওপরে বাকি ঘি ও মাখন দিয়ে আরও ১ মিনিট রাখতে হবে। এবার ওপরে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করতে হবে।

জিনাত নাজিয়া
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৩, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: জিনাত নাজিয়া
Previous Post:পাঁচফোড়নে সবজি ভুনা
Next Post:সবজির মুঠি কাবাব

Reader Interactions

Comments

  1. chytie

    December 7, 2010 at 7:21 pm

    nice recipe.

    Reply
    • Bangla Recipe

      January 13, 2011 at 9:17 am

      ধন্যবাদ।

      Reply
  2. Punnabrata Biswas

    January 21, 2013 at 1:51 pm

    Valo

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑