• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছোলার ডালের ক্ষীরশাপাতি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ছোলার ডালের ক্ষীরশাপাতি

ছোলার ডালের ক্ষীরশাপাতি

উপকরণ: ছোলার ডাল ২ কাপ, চিনি ৪ কাপ, দুধের ক্ষীরশা ১ কাপ, তরল দুধ ১ লিটার, ঘি ১ কাপ, এলাচ গুঁড়ো আধা চা-চামচ, দারচিনি ৪ টুকরা, পেস্তাবাদাম কুচি সিকি কাপ, কাজুবাদাম বাটা ২ টেবিল-চামচ। আমন্ড বাদাম বাটা ২ টেবিল-চামচ, ডিম ২টি, গোলাপ এসেন্স সামান্য।

প্রণালি: ডাল ধুয়ে তাতে দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে বাটতে হবে এবং চিনি ও ডিম দিয়ে মাখাতে হবে। চুলায় আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে নাড়তে হবে। এরপর এলাচ গুঁড়ো ও গোলাপ এসেন্স দিতে হবে। হালুয়া জমাট বেঁধে এলে ক্ষীরশা, কাজুবাদাম বাটা, আমন্ড বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘি মাখানো ডিশে ঢেলে ওপরে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে ইচ্ছেমতো কেটে পরিবেশন।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২০, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিতারা ফিরদৌস
Previous Post:গাজরের দরবারি হালুয়া
Next Post:সফটওয়্যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑