• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজির চাপড় ঘণ্ট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » সবজির চাপড় ঘণ্ট

সবজির চাপড় ঘণ্ট

উপকরণ: ছাঁচি মিষ্টিকুমড়া ১ কাপ, বেগুন ১ কাপ, আলু ১ কাপ, টমেটো আধা কাপ, গাজর আধা কাপ। সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে। নারকেলবাটা ২ টেবিল-চামচ, আধা চা-চামচ রসুনবাটা, আধা চা-চামচ আদাবাটা, হলুদগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ আস্ত ৫-৬টি, কাঁচা মরিচ ফালি ২টি, সরিষার তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল-চামচ।

চাপড় তৈরি করতে লাগবে: মসুর ডালবাটা ১ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে চাপড় ভেজে তুলে রাখতে হবে।

প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল-চামচ তেল দিয়ে আদা, রসুন, নারকেলবাটা, হলুদগুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষা হলে সবজিগুলো দিয়ে একবার কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হলে চাপড় টুকরো করে সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ঘি দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৫, ২০১১

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: শাহানা পারভীন
Previous Post:পুঁইশাকের চচ্চড়ি
Next Post:লাউ-টমেটোর টক

Reader Interactions

Comments

  1. স্মৃতিলেখা চক্রবর্ত্তী

    May 15, 2014 at 1:11 pm

    এটা বানাবই বানাব।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑